,

মহামারি করোনাভাইরাসের মধ্যেই ভারতে বিরল প্রজাতির ছত্রাকের সংক্রমণ, ৯ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন মিউকরমাইকোসিস নামে বিরল প্রজাতির এক ছত্রাকের সংক্রমণ দেখা দিচ্ছে। সংক্রমণের ফলে আহমেদাবাদ সিভিল হাসপাতালে নয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে মিউকরমাইকোসিসে আক্রান্ত আরও ৪৪ জন ভর্তি রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, আহমেদাবাদ সিভিল হাসপাতালে ছাড়াও মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ১২ জন ভর্তি রয়েছেন। দেশটির বাণিজ্যিক নগরী মুম্বাইয়েও এ রোগটি শনাক্ত হয়েছে।

ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, যাদের দেহে মিউকরমাইকোসিসের সংক্রমণ দেখা যাচ্ছে তাদের বেশিরভাগই ডায়াবেটিস, কিডনি কিংবা হার্টের অসুখ অথবা ক্যানসারের রোগী। করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর তাদের শরীরে এ ছত্রাকের সংক্রমণ দেখা যাচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলেই এ সংক্রমণ ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আহমেদাবাদ সিভিল হাসপাতালের ইএনটি সার্জন ডা. দেবাং গুপ্ত গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত মিউকরমাইকোসিস ইনফেকশনে ২০ শতাংশ মৃত্যুর (৪৬ জনের মধ্যে নয় জনের) রেকর্ড করেছি। তবে সময়মতো চিকিৎসা করা হলে এ সংক্রান্ত জটিলতা কমে যাবে।’

আহমেদাবাদ সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. জে পি মোদি বলেন, ‘গত ১৮ বছরে আমি এ ধরনের প্রায় ২০টি সংক্রমণের ঘটনা দেখেছি। কিন্তু, গত নয় মাসে আমরা এই জাতীয় রোগী পেয়েছি ৪৬ জন। এসব রোগীদের অধিকাংশেরই করোনা থেকে সেরে ওঠার পরে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে।’

তিনি জানিয়েছেন. মিউকরমাইকোসিসের চিকিত্সায় প্রায় তিন লাখ থেকে চার লাখ রুপি প্রয়োজন হয়। তবে ভারতে বর্তমানে বিনামূল্যে এর চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য