,

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত রমজান বিজয়নগর উলজেলার পত্তন ইউনিয়নের বড়-পুকুরপাড় গ্রামের শুক্কু মিয়ার ছেলে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সাথে এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায়। ব্যাডমিন্টন মাঠের বৈদ্যুতিক লাইনের সংযোগ লাগানোর জন্য রমজান যায়। হঠাৎ তারটি ছিঁড়ে রমজানের উপর পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে আসেন। দায়িত্বে থাকা জরুরী বিভাগের চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। বিজয়নগর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি আতিকুর রহমান জানান, ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতের তারটি ছিঁড়ে রমজানের উপর পড়ে যায়। পরে বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেলে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য