,

রাস্তায় সন্তান প্রসব, ‘৯৯৯’ এ ফোন কলে প্রসূতি এবং নবজাতককে উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : ‘৯৯৯’ এ এক পথচারী কলারের ফোন কলে রাস্তায় সন্তান প্রসব করা এক নারী ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পুলিশ।

গত বুধবার (১৬ ডিসেম্বর) রাত আটটায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯’-নম্বরে ফিরোজ নামে একজন কলার নারায়গঞ্জের রূপগঞ্জের গাউসিয়া ফ্লাইওভারের নীচে থেকে ফোন করে জানান, সেখানে রাস্তার এক পাশে একজন মানসিক ভারসাম্যহীন নারী(৪০) একটি সন্তান প্রসব করেছে। ওই নারীর রক্তক্ষরণ হচ্ছিল, নবজাতক ও প্রসূতি উভয়ই রাস্তার পাশে খোলা আকাশের নীচে পড়ে আছে। ইতিমধ্যে কিছু পথচারীর মধ্যে বাচ্চাটিকে কে নিয়ে যাবে সেটা নিয়ে বাদানুবাদ চলছিল। অথচ তাদের প্রসূতি ও নবজাতকের চিকিৎসার ব্যাপারে কোন আগ্রহ ছিল না।

‘৯৯৯’ তাৎক্ষনিকভাবে কলারের সাথে রূপগঞ্জ থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে রূপগঞ্জ থানার এস আই মেহেদী হাসান’ ৯৯৯’ কে ফোনে জানান তিনি ঘটনাস্থলে গিয়ে নবজাতক ছেলে সন্তান ও প্রসূতিকে উদ্ধার করে ভূলতা পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন তারা উভয়ই আশংকামুক্ত।

এ বিষয়টি জেলা সমাজ সেবা কার্যালয়ে জানানো হলেও তাদের পক্ষ থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আসেনি। তখন পর্যন্ত প্রসূতি ও নবজাতক পুলিশের ব্যবস্থাপনায় বেসরকারী হাসপাতালে অবস্থান করছিল। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা