,

ম্যারাডোনার দেহ সংরক্ষণের নির্দেশ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রয়াত কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মরদেহ ‘অবশ্যই সংরক্ষণ’ করতে হবে বলে নির্দেশ দিয়েছে আর্জেন্টিনার একটি আদালত। হৃদরোগে আক্রান্ত হয়ে গত মাসে মারা যান ফুটবলের এই মহাতারকা। রাজধানীর পাশে তার শেষকৃত্য হয় ২৬ নভেম্বর।

ধারণা করা হচ্ছে, ম্যারাডোনার সম্পত্তি ১ থেকে ৪ কোটি ডলারের সমপরিমাণ। যার ভাগ চেয়ে নিজেদের ম্যারাডোনার সন্তান বলে দাবি করেছেন ৬ জন। তাদের মামলা আদালতে উঠলে ডিএনএ পরীক্ষার জন্য আর্জেন্টাইন কিংবদন্তির মরদেহ কবর থেকে ওঠানোর প্রসঙ্গ আসে আদালতে। তাই ম্যারাডোনার দেহ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে আদালত।

ম্যারাডোনার ডিএনএর নমুনা আগে থেকেই রাখা আছে বলে আগেই রয়টার্সকে জানিয়েছিলেন তার আইনজীবী। তবে আদালত বোকা জুনিয়র্স ও নাপোলির এই সাবেক তারকার দেহ সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন।

বেঁচে থাকতে পাঁচ সন্তানকে স্বীকৃতি দেন আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ এনে দেওয়া ম্যারাডোনা। কদিন আগে আরও একজন ম্যারাডোনাকে নিজের পিতা দাবি করায় জটিলতা তৈরি হয়েছে।

মাগালি গিল নামের ২৫ বছর বয়সী এক নারী দুই বছর আগে দাবি করেন, ম্যারাডোনা তার পিতা। আদালত গিলের অনুরোধের বিষয়টি তদন্ত চালানো এবং এজন্য দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটির অফিসে ডিএনএর নমুনা প্রেরণের নির্দেশনা দিয়েছেন।

মারাদোনার স্বীকৃতি পাওয়া পাঁচ সন্তানের চার জন আর্জেন্টিনায় এবং একজন ইতালিতে থাকেন।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল