,

আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি শুরু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি শুরু
মহান বিজয় দিবসের ছুটি শেষে আবারো শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পণ্য রফতনি কার্যক্রম। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী এ বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়।
তবে মহামারি করনোভাইরাসের সংক্রমণ রোধে গত ১২ মার্চ থেকেই আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে সাধারণ যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) একদিনের জন্য ভারতে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়।
আজ সকাল থেকে পণ্য রফতানি আবার শুরু হয়েছে। উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর প্রতিদিন মাছ, সিমেন্ট, প্লাস্টিক ও তুলা এবং খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য