শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে বিএনপি : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সরকারের নীরবতাকে দুর্বলতা না ভাবতে বিএনপির প্রতি আহ্বান জানান।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের সাফল্য নেতাকর্মীদের প্রচার করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের জবাব দিতে হবে। তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে দেশ-বিদেশে বসে বিএনপি ও তার দোসরেরা কল্পিত কাহিনি প্রচার করছে।’

সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে বিএনপি ও তার দোসরেরা দেশের ইমেজও নষ্ট করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এ দেশের স্বাধীনতা মনেপ্রাণে এখনো মেনে নিতে পারেনি, বিজয়ের মাসেও তারা অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা ইতিহাসের মিমাংসিত ইস্যু বঙ্গবন্ধুর ভাস্কর্যেরও অবমাননা করেছে।

বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, ‘তারা বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

ওবায়দুল কাদের বিএনপির প্রতি কঠোর হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘জনগণের স্বস্তি নষ্টের অপপ্রয়াস চালাবেন না, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের আর কোনো সাংবিধানিক পথ নেই।’

বিএনপিকে ‘ভোটের কোকিল’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা রাজনীতি করে নিজেদের জন্য, জনগণের জন্য নয়।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় কবিরহাট উপজেলায় প্রায় ৫৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, যার উদ্বোধন আজ করা হচ্ছে। তিনি বলেন, কবিরহাট কলেজের একসঙ্গে সাতটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে, যা অনেক বড় ঘটনা।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ‘নিজ এলাকার জনগণের ভাগ্য উন্নয়ন না করে নিজের ভাগ্য উন্নয়ন করতে চাই না।’ তিনি জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেন বলেও জানান।

সেতুমন্ত্রী আগামী জাতীয় নির্বাচনের আগেই তাঁর এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ারও আশ্বাস দেন।

এ সময় কবিরহাট প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রায়হানসহ সরকারি-বেসরকারি নেতারা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ