,

ভারতে কৃষকদের দুঃখ সইতে না পেরে শিখ সন্তের আত্মহত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কৃষকদের দুঃখ-দুর্দশা সহ্য করতে না পেরে ভারতে সন্ত রাম সিংহ নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

দিল্লি শিখ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির চেয়ারম্যান মনজিন্দর সিংহ এমন তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার গুলি চালিয়ে তিনি আত্মহত্যা করলে তাকে পানিপথের হাসপাতালে নেয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজারপত্রিকার খবরে এমন তথ্য মিলেছে।

আত্মঘাতী হওয়ার আগে হরিয়ানার করনালের এই সন্তু একটি চিরকুটে লেখেন, আমার মন ব্যথিত। কৃষকদের ওপর জুলুমের এটাই আমার প্রতিবাদ। কেউ নিজের পুরস্কার ত্যাগ করেছে। আমি নিজের জীবন ত্যাগ করলাম।

এ ঘটনায় কৃষকেরাও ক্ষুব্ধ হয়ে উঠেছেন। বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিহত সন্তর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন।

তিনি বলেন, অনেক কৃষক জীবন দিয়েছেন। মোদি সরকারের ক্রুরতা সব সীমা পার করে গিয়েছে। জেদ ছাড়ুন ও অবিলম্বে কৃষিবিরোধী আইন প্রত্যাহার করুন।

পাঞ্জাব-হরিয়ানার রাজনীতিকরা মনে করছেন, হরিয়ানার বাইরেও সন্ত রাম সিংহের যথেষ্ট ভক্ত রয়েছেন। এতে কৃষকদের আন্দোলন আরও জোরদার হবে। সূত্র : যুগান্তর

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য