,

বিষয়গুলো নিয়ে মিডিয়ায় কথা না বলাই ভালো

news-image

বিনোদন ডেস্ক : ‘দেবী’ ছবির মধ্য দিয়ে ২০১৮ সালে বড়পর্দায় পা রাখেন মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। প্রথম ছবিতেই হুমায়ূন আহমেদের ‘নীলু’ হয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এরপর কেটে গেছে দীর্ঘদিন। নতুন ছবিতে কাজ না করলেও এই অভিনেত্রীকে পাওয়া গেছে একাধিক নাটক ও টেলিছবিতে।

ফারিয়ার ভাষ্য, ‘ভালো সিনেমার অপেক্ষায় আছি। সিনেমায় কাজ করার প্রস্তাব হরহামেশাই পাই। তবে মনের মতো গল্প আর চরিত্র না হওয়ার, কাজ করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘প্রথম সিনেমার ফিডব্যাক এত বেশি ভালো ছিল যে, এরপর আসলে ওই রকম ভালো সিনেমা না হলে আমার ফিল্মে কাজ করার কোন ইচ্ছে নেই। তা ছাড়া আগের তুলনায় এখন আমি নাটকের কাজ কমিয়ে দিয়েছি। সো, খুব ভালো ফিল্ম যদি হয়, তাহলে অবশ্যই অভিনয় করব।’

বর্তমান কাজের প্রসঙ্গে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমি অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি, তাই অভিনয়ই করতে চাই। সেটা নাটক, সিনেমা বা যেকোনো মাধ্যমই হোক। আমি অভিনয় করতে ভালোবাসি, তাই শুধু অভিনয়ই করতে চাই। সেটা কোন একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আপাতত হাতে কিছু নাটকের কাজ আছে। সেগুলো নিয়েই এখন ব্যস্ত আছি।’

বিচ্ছেদ প্রসঙ্গে জানতে চাওয়া হলে শবনম ফারিয়া বলেন, ‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বিষয়গুলো নিয়ে মিডিয়ায় কথা না বলাই ভালো। মিডিয়াকে যতটুকু জানানোর প্রযোজন, ততটুকু জানিয়ে দিয়েছি। এর বেশি আর কিছু বলতে চাই না।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য