,

চাঁদের ‘মাটি’ নিয়ে ফিরেছে চীনের চন্দ্রযান

news-image

গত ২৪ নভেম্বর চ্যাং’ই মহাকাশযান উৎক্ষেপণ করেছিল চীন। এই মহাকাশযানে চাঁদের কক্ষপথে যাওয়ার জন্য নকশা করা একটি অর্বিটার, একটি চন্দ্রযান ও চন্দ্রযানকে চাঁদের পিঠে নামানোর ও ফিরিয়ে আনার সক্ষমতা সম্পন্ন আরও দুটি যান ছিল।

১ ডিসেম্বর চীনের স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে চন্দ্রযানটি চাঁদের নিকট প্রান্তের ‘ঝড়ের মহাসাগর’ বলে পরিচিত এলাকার উত্তরে অবতরণ করেছিল।

চায়না এয়ারোস্পেস সায়েন্স এন্ড টেকনোলজি কর্পোরেশনের আওতাধীন চায়না একাডেমি অব স্পেস টেকনোলজির চ্যাং’ই মিশনের উপপ্রধান নকশাবিদ পাং জিং জানিয়েছিলেন, চ্যাং’ই ৪৪ বছরের মধ্যে পৃথিবী থেকে চাঁদের নমুনা সংগ্রহে যাওয়া প্রথম মিশন।তাদের চন্দ্রযানটি চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি পৃষ্ঠ খুঁড়ে ভিতর থেকেও নমুনা সংগ্রহ করবে বলে জানিয়েছিলেন তিনি।

এই অভিযানে চাঁদ থেকে দুই কেজি নমুনা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছিল। শেষ পর্যন্ত কতোটা আনা গেছে তা পরবর্তীতে জানা যাবে। এই অভিযান পুরোপুরি সফল হলে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পর চাঁদের নমুনা সংগ্রহ করা তৃতীয় দেশ হবে চীন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য