,

মৌলবাদীরা বারবার ধর্মের কথা বলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : মন্ত্রী

news-image

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলবাদীরা বারবার ধর্মের কথা বলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। টাকায় বঙ্গবন্ধুর ছবি থাকায় বলে নামাজ হবে না কিন্তু তারা জিন্নাহর ছবিতে সালাম দিত, চুমু খাইত। এ দেশের বিরুদ্ধে বারবার ধর্মের কথা বলে ষড়যন্ত্র করছে তারা।

বুধবার মৌলভীবাজারের বড়লেখায় বিজয় দিবসের আলোচনা সভায় এ সব কথা বলেন বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাবউদ্দিন। এ সময় বন ও পরিবেশমন্ত্রী আরও বলেন, মৌলবাদীরা ধর্মকে পুঁজি করে জাতিকে বিভ্রান্ত করছে এবং পিছিয়ে রেখেছে। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ আরও ১০০ বছর পিছিয়ে থাকত।

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সর্দার, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর। সভায় মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য