,

সব ধর্মের মানুষ সমান সুযোগ পাবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ, এ হিসেবেই পরিচালিত হবে। এদেশে সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা পাবে।

বুধবার বিকালে বিজয় দিবস উপলক্ষে সরকারি দল আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা উঠেছে। আমি একটা কথা বলবো, মুসলমান হিন্দু সবাই মিলে এই দেশে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। এই মাটিতে মুসলমান হিন্দু এক হয়ে সকলে যার যার ধর্ম নিয়ে থাকবে। আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে সবাইকে সহনশীল হয়ে চলতে হবে।

সরকারকে জনগণের সেবক উল্লেখ করে তিনি বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ সরকার আসে। ২১ বছর পর এ দেশের মানুষ উপলব্ধি করলো সরকার জনগণের জন্য কাজ করতে পারে, জনগণের মঙ্গল করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, আমার বাংলাদেশকে ক্ষুধামুক্ত গড়ে তুলবো। প্রতিটি ঘরে আলো জ্বালবো। শতভাগ মানুষ যেন ঘর পায় তার ব্যবস্থা করছে সরকার। আমি আওয়ামী লীগ নেতাদের বলবো আপনার মানুষের সেবা করুন। মানুষের সেবা করা আওয়ামী লীগের কাজ। আমরা সেই সেবাই করে যাচ্ছি। করোনা মহামারিতে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে।

জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আজ বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আজকে আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশ করেছি। ২১০০ সালের বাংলাদেশের অগ্রগতির পরিকল্পনা দিয়েছি।

শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছে ইউনেস্কো। এটা আমাদের অর্জন।

করোনা ভাইরাস থেকে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা ভ্যাকসিন আসার ব্যবস্থা করেছি। ইতোমধ্যে চুক্তি হয়ে গেছে। তারপরেও সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন। মাস্ক পরবেন। নিরাপদে থাকবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য