,

১২ হাজার ৬৩৮টি হীরকখণ্ড দিয়ে আংটি তৈরি!

news-image

অনলাইন ডেস্ক : ১২ হাজার ৬৩৮টি হীরকখণ্ড মাত্র একটি আংটিতে! এমন একটি আংটি দিয়েই গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে ভারতের মিরাট শহরের নাম তুললো এক গয়না ব্যবসায়ী। হরসীত বনসাল নামের এই ব্যক্তি রেনানি জুয়েলস নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

রেনানি জুয়েলসের দাবি, এটাই বিশ্বের সর্বোচ্চ হীরা সম্বলিত আংটি, যেটিকে ‘মি ম্যারিগোল্ড’ হিসেবে নামকরণ করেছে গহনা প্রতিষ্ঠানটি। আংটির ওজন ১৬৫ গ্রামের বেশি।

রেনানি আরও জানিয়েছে, তিন বছরের পরিশ্রমের ফল গহনাটি। যাতে, বিশ্বের সব প্রান্ত থেকে সেরা মানসম্পন্ন হীরা বসানো হয়েছে। যেগুলোর সব ৩৮ ক্যারেটের প্রাকৃতিক হীরা। এর আগে, ৭ হাজার ৮০১টি হীরা বসানো একটি আংটি ছিলো তালিকার শীর্ষে।

দুই বছর আগে সুরাটে জুয়েলারি ডিজাইন বিষয়ে পড়তে গিয়ে আংটি তৈরির এই আইডিয়া হরসীত বানসালের মাথায় আসে। প্রাথমিকভাবে ১০ হাজার টুকরো হীরা দিয়ে আংটি তৈরির পরিকল্পনা ছিল তার। অনেক ডিজাইন ও আইডিয়া নিয়ে কাজ করার পর বর্তমান ডিজাইনটি চূড়ান্ত করেন হরিশ।

ইতোমধ্যে অনেকেই তার ডিজাইন করা হীরার আংটিটি কিনতে চেয়েছে বলে জানান হরসীত। তিনি বলেন, এটি এখনই বিক্রি করার কোনো পরিকল্পনা নেই আমাদের। এটা অমূল্য এবং আমাদের গর্বের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য