,

স্বীকার করলেন পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমনি—যার বাহ্যিক সৌন্দর্যে প্রশংসা সবার মুখেই শোনা যায়। এমনকি তার চরম নিন্দুকরাও তা স্বীকার করেন। গল্প, সিনেমা ও চরিত্রাভিনয়েও পরীমনির চৌকস পরিবর্তন চোখে পড়ার মতো। বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে এ লাস্যময়ীর নতুন সিনেমা ‘বিশ্বসুন্দরী’।

এরই মধ্যে শোনা গেল পরীমনির নতুন সিনেমার খবর। ‘রক্ত-২’ নামের নতুন এক সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গল্প শোনার জন্য পরীমনিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।

পরীমনি বলেন, সোমবার আমার টাইট শিডিউল ছিল। প্রমোশন এবং হাসপাতালে যাওয়া সব মিলিয়ে ওদের সঙ্গে দেখা করা হয়নি। রক্ত-২ এর গল্প নিয়ে বসার কথা ছিল। আমাকে গল্প শোনার জন্য বলা হয়েছিল।

তানভীর তারেকের ভার্চুয়াল শো ‘জীবন যেখানে যেমন’-এ অংশ নিয়ে পরীমনি নিজের গডফাদার নিয়েও কথা বলেছেন। এক প্রশ্নের জবাবে এ নায়িকা বলেন, হ্যাঁ, আমিও শুনেছি সিনেমায় নাকি নায়ক-নায়িকাদের গডফাদার থাকে। আমারো আছে। কে তা কি জানেন? মূলত আত্মবিশ্বাসই আমার গডফাদার। এই আত্মবিশ্বাসের বলেই আমি ছিলাম এবং থাকবো আশা করি।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘রক্ত’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন পরী। ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেন জিয়াউল রোশান। তবে নতুন সিনেমায় পরীমনি থাকছেন কি-না, তা এখনো নিশ্চিত নয়।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম