,

বিজয় দিবস: আমাদের প্রশান্তি, আমাদের পরিচয়

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ লাল-সবুজের বাংলাদেশ। আজ ৪৯ বছর পূর্তি উদযাপন করছে গোটা জাতি। ক্রিকেটাররাও যোগ দিয়েছেন বিজয় উৎসবে।

সাকিব আল হাসান ফেসবুকে লিখেন, ‘১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের দিনেই বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছিলাম স্থান। পৃথিবী জেনেছিল আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্যসন্তানকে। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

ছবিতে সাকিবের বার্তা ছিল, ‘প্রাপ্তির বিজয়: আমাদের প্রশান্তি, আমাদের পরিচয়’

জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেন, ‘১৯৭১ সালের আজকের এ দিনেই লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ, এ দেশের মানুষ মুক্তি পায় পরাধীনতা থেকে। যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজ লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পেরেছি তাদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি।সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লিখেন, ‘মাঠে আমরা জয় পাই। উৎসব করি। কিন্তু এটা সম্ভব হতো না যদি না এই দিনটা আসতো। ১৬ ডিসেম্বর, ১৯৭১। আমি প্রতিটি বল মোকাবিলা করার সময়, রান নেয়ার সময় গর্ব বোধ করি কারণ আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি। গর্ব নিয়ে নিজ দেশের পতাকা উড়াতে পারি, বলতে পারি আমি গর্বিত বাংলাদেশী । মাতৃভূমির বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা । সকল মুক্তিযোদ্ধাকে সশ্রদ্ধ সালাম।‘

জাতীয় দলের পেসার রুবেল হোসেন লিখেন, ‘আজ ১৬’ই ডিসেম্বর মহান বিজয় দিবস।বাঙালি জাতির অহংকার।এ দেশ আমার গর্ব- এ বিজয় আমার প্রেরণা।যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও বিনম্র শ্রদ্ধা এবং সালাম।’

ইমরুল কায়েস লিখেন, ‘জীবন দিয়ে যুদ্ধ করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়। যতদিন পৃথিবীর বুকে বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে ততদিন এই দিনটির গুরুত্ব ও সম্মান অক্ষুণ্ন থাকবে।’

সাব্বির রহমান স্যালুট দিয়ে জানিয়েছেন, ‘আজ ১৬ ডিসেম্বর,মহান বিজয় দিবস। হে আমার জন্মভূমি তোমার তরে সহস্র শ্রদ্ধা। সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল