,

সম্পত্তি খাবে লোকে, দেহ খাবে পোকে : দুদক চেয়ারম‌্যান

news-image

নিজস্ব প্রতিবেদক : অবৈধ পথে সম্পদ অর্জনের না করার জন‌্য দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির চেয়ারম‌্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘না হয়, যাদের জন্য সম্পদ রেখে যাবেন , তারা হয়তো সেই সম্পদ ভোগ করতে পারবেন না। সম্পত্তি খাবে লোকে, দেহ খাবে পোকে।’

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় দুদক চেয়ারম‌্যান এমন মন্তব‌্য করেন।

দুদক কর্মকর্তাদের উদ্দেশে ইকবাল মাহমুদ বলেন, ‘নিজেকে সর্বোচ্চ পরশিুদ্ধ রাখতে হবে। সম্পদের মোহাচ্ছন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলেই সমাজ দুর্নীতির করালগ্রাস থেকে মুক্তি পাবে।’ তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন থাকবে, তা নির্ভর করছে, আমরা কিভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছি, তার ওপর। সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজন আত্ম-সমালোচনা, নিজের কাজকে বার বার ফিরে দেখা।’

ইকবাল মাহমুদ বলেন, ‘সিপাহী থেকে চেয়ারম্যান, প্রত্যেকই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সবাই যদি সততা,নিষ্ঠা ও সুচারুরূপে দায়িত্ব পালন করেন, তাহলে দুদকের মাধ্যমে হয়রানি করা যায় কিংবা সরষের ভিতরেই ভূত রয়েছে, এ জাতীয় অপবাদ শোনা যাবে না।’ তিনি বলেন, ‘আমাদের ব্যর্থতা স্বীকার করতে হবে। সমস্যা স্বীকার না করলে, সমাধান হবে কিভাবে? আজ আমাদের অঙ্গীকার করতে হবে, আমরা রাগ-বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবো না। যে কাজটি করবো, তা নির্মোহভাবে করবো। অনিচ্ছাকৃত ভুল হতে পারে, তবে ইচ্ছাকৃত ভুল যেন না হয়। ভুল থেকে শিক্ষা নিতে পারি। তবেই কর্মপ্রক্রিয়া পরিশুদ্ধ হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম, দুদক মহাপরিচালক মো. জহির রায়হান, সাঈদ মাহবুব খান, একেএম সোহেল, পরিচালক মো. গোলাম শাহরিয়ার চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য