,

নাসিরনগর এনডিসি একাদশকে হারিয়ে শ্রীঘর একাদশ জয়ী

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগর উপজেলা সদর বন্ধুমহলের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নক আউট ক্রিকেট টুনার্মেন্ট -২০২০-২০২১ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় নাসিরনগর এনডিসি একাদশ বনাম শ্রীঘর একাদশ মধ্যে অনুষ্ঠিত হয়।এতে নাসিরনগর এনডিসি একাদশকে ৬ ইউকেটে শ্রীঘর একাদশ পরাজিত করে। ক্রিকেট টুনার্মেন্টের উদ্বোধনী খেলার উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,সাধারণ সম্পাদক আবদুল জলিল কাঞ্চন, নুরুল আলম মাষ্টার,ক্রীড়ামোদী চৌধুরী এন্টারপ্রাইজের সত্ত¡াধিকারী শরীফুজ্জামান চৌধুরী সুমন, ক্রীড়ামোদী মঈন চৌধুরী,রুমান চৌধুরী,আবদুল্লাহ আল-মাহমুদসহ সদর বন্ধুমহলের সদস্যরা। ভাষ্যকার ছিলেন মনির হোসেন এবং আম্পায়ার হিসেবে ছিলেন ,জনি চক্রবর্তী ও রাকিব চৌধুরী। উল্লেখ্য,নক আউট ক্রিকেট টুনার্মেন্ট ২০২০-২০২১ খেলায় এ উপজেলার মোট ৩২ টি দল অংশ গ্রহন করবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য