,

দেড় কোটি টাকার স্বর্ণের বার নিয়ে ভারতে যাওয়ার সময় আটক যুবক

news-image

অনলাইন ডেস্ক : ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি ওজনের ২৪টি স্বর্ণের বারসহ বাকিবিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক স্ব‌র্ণের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। আজ মঙ্গলবার বিকেলে বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্ট থেকে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের সদস্যা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে য‌শোর থে‌কে বেনা‌পোলগামী এক‌টি বাস তল্লা‌শি ক‌রে দুই কে‌জি ওজনের ২৪টি ছোট, বড় স্বর্ণবারসহ বাকি বিল্লাহ না‌মের ওই চোরাচালা‌নি‌কে আটক করা হয়। আটক স্বর্ণ পাচাকারী বেনাপোল পোর্টথানার বালুন্ডা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অ‌ধিনায়ক লে. ক‌র্নেল সে‌লিম রেজা। তিনি জানান, স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনা‌পোল পোর্ট থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য