,

বেক্সিমকো ঢাকাকে হারিয়ে ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রাম

news-image

স্পোর্টস ডেস্ক : মুশফিকের নেতৃত্বাধীন বেক্সিমকো ঢাকাকে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

এর আগে জেমকন খুলনার কাছে হেরে ফাইনালে ওঠার প্রথম সুযোগ হাতছাড়া করেছিল চট্টগ্রাম। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে কোনো ভুল করেনি ছন্দে থাকা চট্টগ্রাম। ঢাকাকে সাত উইকেটে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ মিঠুনরা।

এর আগে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে জেমকন খুলনা। আগামী ১৮ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম ও খুলনা।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকার দেওয়া ১১৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু চট্টগ্রাম। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারের জুটি ভাঙেন আকবর আলী। সৌম্য ২৩ বলে ২৭ রান করে সাজঘরে ফেরার পর দ্বিতীয় উইকেটে মিঠুনের সঙ্গে দলকে ফাইনালের দিকে নিয়ে যান। মিঠুন-লিটনের এই জুটি ১৮তম ওভারে ভাঙেন আল আমিন। ৪৯ বল মোকাবিলা করে ৪০ রান করেন ডানহাতি ওপেনার লিটন। পরের ওভারে মিঠুনকে ফিরিয়ে খেলায় উত্তেজনা তৈরি করেন মুক্তার আলী। কিন্তু শেষ পর্যন্ত শামসুর রহমানের ঝড়ো ব্যাটে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম।

এর আগে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দশ উইকেটে ১১৬ রান করে বেক্সিমকো ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মুশফিক ও আল আমিন।

সংক্ষিপ্ত স্কোর

বেক্সিমকো ঢাকা : ২০ ওভারে ১১৬/১০ (সাব্বির ১১, মুক্তার ৭, নাঈম ১২, মুশফিক ২৫, ইয়াসির ২৪, আল আমিন ২৫, আকবর ২, নাসুম ০, রুবেল ২, রবি ৩; রাকিবুল ৪-০-২৬-১, নাহিদুল ৪-০-১৫-১, শরিফুল ৪-০-১৭-২, মুস্তাফিজ ৪-০-৩২-৩, সৈকত ৪-০-২২-১, সৌম্য ১-০-৩-১)।

গাজী গ্রুপ চট্টগ্রাম : ১৯.১ ওভারে ১১৭/৩ (লিটন ৪০, সৌম্য ২৭, মিঠুন ৩৪, শামসুর ৯, সৈকত ২; রুবেল ৪-০-১৯-০, রবি ৩-০-২৮-০, শফিকুল ৪-০-১৯-০, নাসুম ৪-০-১৭-০, মুক্তার ৩-০-২৮-১)।

ফল : সাত উইকেটে জয়ী গাজী গ্রুপ চট্টগ্রাম।

 

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল