,

এখনও পদ্মা সেতুর টোল চূড়ান্ত হয়নি

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর টোল এখনও চ‍ূড়ান্ত হয়নি বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দপ্তর থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনও চূড়ান্ত হয়নি। তবে টোলের হার নির্ধারণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে টোল হার নির্ধারণে পদক্ষেপ নেওয়া হবে। টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে। এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে আহবান জানিয়েছে সেতু বিভাগ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য