,

হাতিয়ায় বর যাত্রীবাহী ট্রলারডুবি, নববধূসহ ৭ জনের লাশ উদ্ধার

news-image

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীতে বর যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তাসলিমা নামে এক নববধূ ও শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মঙ্গলবার বিকাল ৩টার দিকে মেঘনা নদীতে বর যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পেরেছে। তবে এখনও অনেকে নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সদস্যরা কাজ করছেন।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।

তারা জানান, মঙ্গলবার উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৭০-৮০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল ট্রলারটি। তীব্র স্রোতের মুখে কেয়ারিংচর এলাকার মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় নববধূসহ ৭ জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। প্রথমে ৯ জনকে উদ্ধার করে, তার মধ্যে ২ জনকে জীবিত পাওয়া যায়, পরবর্তীতে আরও ৫ জনকে উদ্ধার করা হয়। এ পর্যন্ত সর্বমোট ১৪ জনকে উদ্ধার করা হয়। তবে এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

তারা আরও জানান, দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কূলে উঠছে। তবে সঠিক ভাবে জানা যায়নি এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে নববধূ নাম তাসলিমা বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা