,

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ইউএস-বাংলার দুবাই ফ্লাইট

news-image

অনলাইন ডেস্ক : ১ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মঙ্গলবার এয়ারলাইন্সটির জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা থেকে দুবাইয়ে সপ্তাহে সাতটি ফ্লাইট চালাবে ইউএস-বাংলা।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ভারতের চেন্নাই ও কলকাতা এবং চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুট, বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশালে চলচে তাদের ফ্লাইট।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি এটিআর ৭২-৬০০সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। শিগগিরই বহরে আরো চারটি নতুন উড়োজাহাজ যোগ করার পরিকল্পনা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য