,

মত্ত স্বামী জুয়ায় বাজি রাখল স্ত্রীকে, সামনেই ধর্ষণ করলো বন্ধুরা!

news-image

অনলাইন ডেস্ক : জুয়া আর মদে মত্ত স্বামী হারতে হারতে শেষ পর্যন্ত সব খুইয়ে বন্ধুদের কাছে বাজি রাখলেন নিজের স্ত্রীকেই। সেই খেলাতেও হেরে শেষ পর্যন্ত স্ত্রীকে তুলে দিতে হল বন্ধুদের হাতে। সবার সামনেই ওই নারীকে ধর্ষণ করলেন বন্ধুরা।

ভারতের বিহারের এ ঘটনা আঁতকে উঠার মতো।

জুয়া ও মদে আসক্ত ওই ব্যক্তি বিহারের হাসানগঞ্জের বাসিন্দা। সেদিন জুয়ায় হেরে তার স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দেওয়ার পর বন্ধুরা ওই
নারীকে বেশ কয়েকবার ধর্ষণ করে বলে অভিযোগ। ওই নারীর উপর এসিড হামলা করা হয় বলেও অভিযোগ।
গত ১৩ ডিসেম্বর কোনোমতে বাড়ি থেকে পালিয়ে নিজের বাপের বাড়ি চলে আসেন ওই নারী। তারপর একজন সমাজকর্মীর কাছে পুরো বিষয়টি খুলে বলেন। তারপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত স্বামীকে পুলিশ গ্রেফতার করে।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই দম্পতির প্রায় ১০ বছরের বিবাহিত জীবন। ওই নারীর অভিযোগ, তিনি সন্তান ধারণে অসমর্থ হওয়ায় দীর্ঘদিন ধরেই স্বামী তাকে শারীরিক ভাবে অত্যাচার করতেন। অক্টোবর মাসের ২৮ তারিখে স্বামী তাকে একটা ঘরে বন্ধ করে দেন। তারপর তাকে ধর্ষণ করা হয়।

ভাগলপুরের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনায় দ্রুত চার্জশিট পেশ করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য