,

কক্সবাজার সমুদ্র সৈকতে বাঙালি জাতির পিতার বালুর ভাস্কর্য

news-image

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জেলা প্রশাসনের সহায়তায় কক্সবাজারে নির্মিত হচ্ছে বাঙালি জাতির পিতার বালুর ভাস্কর্য। মহান বিজয় দিবসের সকালে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। প্রদর্শনী চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে রাত-দিন বঙ্গবন্ধুর বালু ভাস্কর্য নির্মাণে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের ১০ শিক্ষার্থী। সাগরের খোলা প্রান্তরে ১০ ফুট উচ্চতার আবক্ষ এবং ৬ ফুট উচ্চতার ও ১৪ ফুট প্রশস্তের আরেকটি ভাষ্কর্য নিমার্ণ করছেন তারা। শিক্ষার্থীদের দাবি, এটি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় বালু ভাষ্কর্য।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ হিসেবে শিল্পকর্মটি উপস্থাপন করতে চান ভাস্কর্য শিল্পীরা। তারা বলেন, এই বালু ভাস্কর্যটি এ যাবৎকালের বঙ্গবন্ধুকে নিয়ে সবচেয়ে বড় ভাস্কর্য। এই ভাস্কর্যটি উগ্র-মৌলবাদ এবং স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে অবস্থানের একটি প্রতিবাদ।
ব্যান্ডিং কক্সবাজার নামের একটি সংগঠনের উদ্যোগে জেলা প্রশাসনের সহায়তায় নির্মিত হচ্ছে এই ভাস্কর্য।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, বালুর ভাস্কর্য নির্মাণ করে আমরা সমগ্র কক্সবাজারবাসী প্রতিবাদ জানাতে চাই। আমাদের জাতির পিতার ভাস্কর্য বাংলাদেশে থাকবে, তার অস্তিত্ব সবসময়ই থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য