,

নেইমারের চোট গুরুতর নয়

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেইমারকে পাচ্ছে পিএসজি।

রবিবার রাতে লিওঁর বিপক্ষে পায়ে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন নেইমার। তার মাঠ ছেড়ে যাওয়ার দৃশ্য শঙ্কা তৈরি করেছিল ভক্তদের মনে।

এদিকে সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বার্সেলোনর সঙ্গী হয়েছে পিএসজি। নেইমারের চোটের বিষয়ে তাই সবার কৌতূহল আরো বেড়ে যায়। কারণ চোট গুরুতর হলে লিওনেল মেসির মুখোমুখি হয়তো হওয়া হবে না তার।

তবে প্রাথমিক যে ফল পাওয়া গেছে, তাতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগেই মাঠে ফেরার কথা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

পিএসজি সোমবার সন্ধ্যায় একটি আনুষ্ঠানিক বিবৃতিতে দিয়েছে। তাতে জানানো হয়েছে, এদিন যে পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে, তাতে বড় ধরনের কোনো চোট দেখা যায়নি।

পিএসজি বিবৃতিতে লিখেছে, ‘রবিবার লিওঁর সঙ্গে ম্যাচে নেইমারের মচকে যাওয়া অ্যাঙ্কেলের ডাক্তারি পরীক্ষায় আশাপ্রদ খবরই পাওয়া গেছে।’

মঙ্গলবার আবার কিছু পরীক্ষা করা হবে। তবে এখন পর্যন্ত ফ্রেঞ্চ সংবাদমাধ্যমগুলো এবং ক্লাবের ভেতরের খবর হলো, বড় ধরনের কোনো চোটে পড়েননি নেইমার।

চ্যাম্পিয়ন্স লিগে ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে ও ১০ মার্চ পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হবে বার্সা ও পিএসজি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে