সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কারও পৈতৃক সম্পত্তি নয় পদ্মা সেতু : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু কারও পৈতৃক সম্পত্তি নয় বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অথচ মনে হয় যে তারা (সরকার) তাদের পৈতৃক সম্পত্তি দিয়ে তৈরি করেছে। একজন তো বলছেন- বিএনপি ওপর দিয়ে যাবে না নিচ দিয়ে? মানে এটা তাদের পৈতৃক সম্পত্তি।

সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বিএনপি পদ্মা সেতুর ওপর দিয়ে যাবে, না নিচ দিয়ে যাবে’-তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা সব সময়ই উন্নয়নের পক্ষে। আমাদের দলই হলো উন্নয়নের দল, সৃজনশীলতার দল। আমরা কখনো কোনো নেগেটিভ রাজনীতি করি না। সব সময় পজিটিভ পলিটিকস করি। আমরা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা, কালোকে কালো বলি। সেটা বলতে গেলেই তাদের গায়ে লাগে।

তিনি বলেন, মানুষের পকেট কেটে কেটে সব নেওয়া হচ্ছে। প্রত্যেকটি মানুষ এখানে ট্যাক্স দিচ্ছে। যেখানে এক টাকা সেখানে দশ টাকা ট্যাক্স দিতে হচ্ছে। ভ্যাটের পরিমাণ তিন/চার/পাঁচগুণ বেড়ে গেছে। এখানে যেটা চলছে সেটা হলো উন্নয়নের নামে পুরোপুরিভাবে একটা লুটপাট। প্রত্যেকটা জায়গায় তারা এখন মুনাফা খোঁজে। বাড়িঘর বানাচ্ছে উড়াল সেতু বানাচ্ছে, মেগা প্রজেক্ট বানাচ্ছে। মেগা লুট করছে।

মির্জা ফখরুল বলেন, এই দেশের উন্নয়ন শুরুই হয়েছে বিএনপির সময়ে। উন্নয়ন বলতে গুটি কয়েক মানুষের উন্নয়ন নয়, উন্নয়ন বলতে সাধারণ জনগণের উন্নয়ন। উন্নয়নের ভিত্তি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল, সেই ভিত্তির ওপরেই এখন উন্নয়ন হচ্ছে। আজকে যে রেমিট্যান্স আসছে, গার্মেন্টস শিল্প, কৃষি বিপ্লব সবই জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল।

তিনি বলেন, আজকে চিকিৎসার অবস্থা ভয়াবহ, সরকারি হাসপাতালে গেলে দেখবেন কোনো রকমের চিকিৎসার সুযোগ নেই। টাকা থাকলে চিকিৎসা পাবেন না হলে পাবেন না। শিক্ষার অবস্থা কোথায় দাঁড়িয়েছে সেটা সবাই জানেন। দুর্নীতি কি হারে বেড়েছে। এখন তাদের দলের লোকেরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। যুবলীগ-ছাত্রলীগ টাকা পাচার করেছে, আওয়ামী লীগ নেতাদের কানাডা-মালয়েশিয়ায় বাড়িঘর তৈরি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে টাকা পাচার হচ্ছে। তার সঙ্গে আমলারাও জড়িত। কিন্তু প্রকাশ হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ