,

আখাউড়া স্থলবন্দরে বিজয় দিবসের ছুটি

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া স্থলবন্দরে বিজয় দিবসের ছুটি
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে আগামী বুধবার (১৬ ডিসেম্বর) এ বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, বিজয় দিবস উপলক্ষে বুধবার পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে।
হস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে যথারীতি পণ্য রফতানি কার্যক্রম চলবে। আখাউড়া স্থলবন্দরটি দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে মাছ, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল এবং খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয়ে থাকে।
পরবর্তীতে আগরতলা থেকে এসব পণ্য দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সরবরাহ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য