,

একই দিনে মা ও মেয়ে বিয়ের পিঁড়িতে

news-image

অনলাইন ডেস্ক : বিধবা মা ও মেয়ে এবার একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন। বয়স যেন কোনও ব্যাপারই নয়। গাঁটছড়া বাঁধা যেতে পারে যে কোনও বয়সে। এমনটাই প্রমাণ করলেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গোরক্ষপুরের ৫৩ বছর বয়সি এক নারী। খবর নিউজ এইটটিনের।

ভারতীয় মিডিয়া বলছে, একটি গণবিবাহ অনুষ্ঠানে সম্প্রতি এ ঘটনা ঘটে। এই গণবিয়ের আসরেই ৫৩ বছরের ওই নারী এবং তার ২৭ বছরের মেয়ে বিয়ে করলেন একইসঙ্গে। ওই মায়ের নাম বেলি দেবী। তার স্বামী মারা যান পঁচিশ বছর আগে। এই গণবিবাহ সভায় তিনি গাঁটছড়া বাঁধলেন ৫৫ বছর বয়সি দেবর জগদীশের সঙ্গে।

এই গণবিবাহ অনুষ্ঠানে, একটি মুসলিম দম্পতিকে নিয়ে সাত পাঁকে বাধা পড়েন মোট ৬৩ দম্পতি। বেলি দেবীর সব থেকে ছোট মেয়ে ইন্দুও বিয়ে করেছে এই বিবাহ অনুষ্ঠানেই। বেলি দেবীর দেবর জগদীশ পেশায় একজন চাষি। এ পর্যন্ত তিনি অবিবাহিতই ছিলেন।

বেলি দেবী বলেছেন, ‘আমার ছেলেরা এবং আরও দুই মেয়ের আগেই বিয়ে হয়েছে। তাই ছোট মেয়ের বিয়ের সময়ই আমি নিজেও বিয়ে সেরে ফেলার সিদ্ধান্ত নিই আমার এই দেবরের সঙ্গে। আমার ছেলে-মেয়েরা এই সিদ্ধান্তে বেশ খুশি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের