,

পৌরনির্বাচনে ভোটের হার বৃদ্ধি : আশাবাদী ইসি

news-image

নিউজ ডেস্ক : গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পাঁচটি পৌরসভার নির্বাচনে ভোটার উপস্থিতির হারে নির্বাচন কমিশন (ইসি) খুশি। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুসারে পাঁচ পৌরসভায় ইভিএমে ভোট পড়েছে ৬১.৭২ শতাংশ থেকে ৭৩.৯৭ শতাংশ পর্যন্ত।

মেয়র পদে ফরিদপুরের ফরিদপুর পৌরসভায় ভোট পড়েছে ৬১.৭২ আর গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ভোট পড়েছে ৭৩.৯৭ শতাংশ। এ ছাড়া ফরিদপুরের মধুখালী পৌরসভায় ৭২.৮৯ শতাংশ, মাদারীপুরের রাজৈর পৌরসভায় ৭০ শতাংশ ভোট পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একক প্রার্থী থাকায় মেয়র পদে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। সাধারণ ওয়ার্ড ও নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট পড়েছে ৭০ শতাংশের কাছাকাছি।

নির্বাচন কর্মকর্তারা বলছেন, সম্প্রতি জাতীয় সংসদের কয়েকটি আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতির বিপরীতে ইতিবাচক চিত্র এটি। পাঁচ পৌরসভা নির্বাচনে ইভিএমের ভোটে এ ধরনের ভোটার উপস্থিতিতে নির্বাচন কমিশন খুশি। কমিশন আশা করছে, এবারের পৌরসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে।

সাম্প্রতিক সময়ের নির্বাচনগুলোয় মাত্র ৫.২৮ শতাংশ ভোট পড়ার ঘটনাও ঘটেছে। করোনা আতঙ্কের মধ্যে গত ২১ মার্চ জাতীয় সংসদের ঢাকা-১০ আসনের উপনির্বাচনে এই হতাশাজনক ঘটনা ঘটে। আর গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত ঢাকা-৫ আসনের উপনির্বাচনে চার লাখ ৭১ হাজার ৭১ ভোটারের মধ্যে ভোট দেন মাত্র ৪৯ হাজার ১৪১ ভোটার। ভোট পড়েছে ১০.৪৩ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য