,

মগবাজারে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মেজবাহ উদ্দিন ঢাকা কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। রেললাইন পারাপার করতে গিয়ে কমলাপুরগামী এক ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মগবাজার এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন মেজবাহ। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে, তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচড় গ্রামে। তার বাবার নাম আব্দুল ওয়াদুদ। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য