,

ব্রেকআপ হলেই মেয়েরা বলে ধর্ষণ! নারী কমিশনের বক্তব্যে বিতর্ক তুঙ্গে

news-image

অনলাইন ডেস্ক : প্রথমে মেয়েদের সম্মতিতেই সম্পর্ক গড়ে ওঠে। তারপর সম্পর্কে তিক্ততা দেখা দিলে সেই মেয়েরা ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ভারতের ছত্তীশগড়ের নারী কমিশনের প্রধানের এমন বক্তব্যে শনিবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ভারতের মতো দেশে যেখানে প্রতিদিন প্রতিটি রাজ্যেই প্রায় নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়। আবার বহু ঘটনা প্রকাশ্যেই আসে না দীর্ঘদিন। মেয়েটির আত্মহত্যা বা অভিযুক্তের দ্বিতীয়বার ধর্ষণের ঘটনার পর তা জানাজানি হয়, সেখানে দায়িত্বশীলদের এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে।

এদিন একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে ছত্তীশগড়ের নারী কমিশনের প্রধান কিরন্ময়ী নায়েক বলেছেন, ‘যদি কোনও বিবাহিত পুরুষ কোনও মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায়, তাহলে মেয়েটিকেই বুঝতে হবে যে, লোকটি তাকে মিথ্যে কথা বলছে। যদি সম্পর্কটি ঠিকঠাক চলে তবে কোনও সমস্যা হয় না। সেটি না হলেই মেয়েরা অভিযোগ দায়ের করে।’

বিলাসপুরে নারী কমিশনের প্রধানের কথায়, ‘বেশিরভাগ সময়ই মেয়েদের সম্মতিতেই সম্পর্ক গড়ে ওঠে। লিভ-ইন সম্পর্কেও থাকে। তারপর সম্পর্ক ভেঙে গেলেও ধর্ষণের অভিযোগ দায়ের করে মেয়েরা। নারী কমিশন এমন বহু গার্হস্থ্য সমস্যার সমাধান করে থাকে। আমরা অনেক সময় মেয়ে ও ছেলেদের বকাবকিও করি। কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা তাদের বোঝানোর চেষ্টা করি।’

তিনি আবেদন করেছেন, ‘তুমি যদি নাবালিকা হও, তাহলে ফিল্মি রোম্যান্সের চক্করে পড়তে যেও না। তোমার পরিবার, বন্ধু এমনকী গোটা জীবন এতে ধ্বংস হতে পারে। আজকাল ট্রেন্ড হয়েছে মেয়েরা ১৮ বছরে বিয়ে করে ফেলছে। এরপর সন্তানের জন্মের পরই একসঙ্গে থাকাটা তাদের কাছে দুর্বিষহ হয়ে উঠছে।’

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ভারতে প্রতিদিন ৮৭টি ধর্ষণের ঘটনা দায়ের হয়েছে। গোটা বছরজুড়ে নারীদের বিরুদ্ধে প্রায় ৪ লক্ষ নির্যাতনের অভিযোগ জমা পড়েছে। ২০১৮ সাল থেকে এর পরিমাণ প্রায় ৭ শতাংশ বেড়েছে। সূত্র : এই সময়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য