,

৭ বছরের শিশুকে হত্যার পর পুঁতে রাখল ১২ বছরের শিশু

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ৭ বছরের শিশু জিসান হত্যাকাণ্ডের পেছনে রয়েছে খেলনা নিয়ে বিবাদের ঘটনা। তুহিন নামের ১২ বছরের আরেক শিশু বন্ধুই তাকে হত্যা করে। জানা গেছে, জিসান ও তুহিন একসঙ্গেই খেলাধুলা করতো। কিন্তু খেলনা না দেয়ার জেরে জিসানকে হত্যা কর হয়। হত্যার পর বস্তায় ভরে রান্না ঘরে পুঁতে রাখা হয়।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের আদালতে গ্রেফতারকৃত শিশু তুহিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ আদালতে স্বীকারোক্তির বিষয় নিশ্চিত করেছেন।

জবানবন্দি দেয়া শিশুর বাড়ি সোনারগাঁ জামপুর ইউনিয়নের মহিষটেক বাড়িপাড়া এলাকায়। নিহত শিশু জিসান বিআরস্পিনিং লিমিটেড কোম্পানির মালিক ইলিয়াস শেখের ছেলে।

উপজেলার জামপুর ইউনিয়নের মহিষটেক এলাকা থেকে গত ১ ডিসেম্বর জিসান নিখোঁজ হয়। পরে সোনারগাঁ থানায় তার বাবা ইলিয়াস শেখ বাদী হয়ে একটি জিডি করেন। নিখোঁজের ১০ দিন পর ১০ ডিসেম্বর পাশের বাড়ির একটি রান্না ঘর থেকে জিসানের অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য