,

ফরচুন বরিশাল প্লে অফে, বিদায় নিল রাজশাহী

news-image

স্পোর্টস ডেস্ক : ৬৪ বলে ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন নাঈম শেখ। তবুও হারল তার দল বেক্সিমকো ঢাকা। ২ রানে ম্যাচটি জিতে নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল। আর লিগ পর্ব থেকেই বিদায় নিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্লে-অফ নিশ্চিত করা অন্য তিনটি দল হলো গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা ও ঢাকা।

আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বরিশালের দেয়া ১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে ঢাকা। নাঈম শেখ ছাড়াও ভালো ব্যাট করেছেন ইয়াসির আলী।

ঢাকা শুরুটা ভালো করলেও মাঝে পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে। ওপেনিংয়ে নেমে ১১ বলে ১৯ করে ফেরেন সাব্বির রহমান। ওয়ান ডাউনে নেমে ৭ বলে ৫ করেন অধিনায়ক মুশফিক। আল-আমিন ফিরে যান ২ বলে শূন্য রান করে। এরপর দলকে টেনে তোলেন নাঈম ও ইয়াসির।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে বরিশাল। দলের ওপেনার সাইফ হাসান ৪৩ বলে ৮টি চারের সাহায্যে ৫০ রান করেন। ২২ বলে ২টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৫১ রান করে অপরাজিত থাকেন তৌহিদ হৃদয়। ২৫ বলে ১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫০ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন। ঢাকার বোলারদের মধ্যে রুবেল হোসেন ১টি, আল-আমিন ১টি ও মুক্তার আলী ১টি করে উইকেট শিকার করেন।

 

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল