,

ব্রাহ্মণবাড়িয়ায় নগদ টাকা-তাস’সহ ১০ জুয়ারি আটক, থানায় মামলা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নগদ টাকা-তাস’সহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া বোর্ডের  নগদ ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকাসহ  ৫১ বান্ডিল তাস উদ্ধার করেছে পুলিশ।
শনিবার আটক জুয়ারিদের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে আখাউড়া থানা পুলিশ পৌরশহরের খরমপুর গ্রামের একটি মুদির দোকানে অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করেন। আটকৃত জুয়াড়িরা হলেন পৌরশহরের খরমপুর গ্রামের বাসিন্দা আফজাল খান খাদেম (৩৫)  মোস্তাক খান খাদেম (৪০), কাজী জোসেফ খাদেম (৩৫), সাদ্দাম (৩০), আসাদুল (৩৫), সোহেব খাদেম (৩৩), রাধানগর গ্রামের সোহাগ খান (৩০), হিরণ খান (৫০), দুর্গাপুর গ্রামের আবুল হোসেন (৪০) এবং সদর উপজেলা রাজু আহমেদ (২০)।
আখাউড়া থানার ওসি (তদন্ত) মো: মাসুদ আলম  জানান, অভিযান পরিচালনা করে ১০ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে  জুয়ার নগদ ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা ও ৫১ বান্ডিল তাস উদ্ধার করা হয়। জুয়া আইনে নিয়মিত মামলা করে জুয়াড়িদের আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য