,

করোনা ভাইরাসে আক্রান্ত নুসরাত ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহিন। তিনি নিজেও করোনার উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন।

শিহাব শাহিন বলেন, গত ৭ তারিখ থেকে আমি অসুস্থ, জ্বর আসে। এরপর আস্তে আস্তে আমার স্বাদ-ঘ্রাণ শক্তি চলে যায়। গত ৯ তারিখ আমরা সর্বশেষ শুটিং করি এবং এরপর থেকে শুটিং বন্ধ রেখেছি।

তিনি আরও জানান, প্রথমে তার এবং ফারিয়ার করোনা উপসর্গ দেখা দিলে শুটিং বন্ধ করে দেওয়া হয়। পরে ফারিয়ার করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে শিহাব শাহিন নিজে টেস্ট না করালেও তিনি পজিটিভ বলে আশংকা করছেন এবং বাসায় নিজেকে আইসোলেশনে রেখেছেন।

নুসরাত ফারিয়া কাজ করছিলেন ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে। সিনেমাটির পরিচালক শিহাব শাহীন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য