,

‘বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা’ নিয়ে নাইজেরিয়ায় আলোচনা

news-image

নিজস্ব প্রতিবদেক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়
নাইজেরিয়ার আবুজায় নাইল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করে স্থানীয় বাংলাদেশ হাইকমিশন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বছরব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে গত ৯ ডিসেম্বর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক উসমান নুরি আরাজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদেসিনা উসমান গোনিয়েত এবং বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব ও ভারপ্রাপ্ত হাইকমিশনার বিদোষ চন্দ্র বর্মন অংশ গ্রহণ করেন।

অধ্যাপক আরাজ বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বঙ্গবন্ধু এক মহান নেতা ও রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তার বীরোচিত আত্মত্যাগ বাংলাদেশসহ গোটা পৃথিবীর মানুষ এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

উপাচার্য বাংলাদেশের সাম্প্রতিক আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

বঙ্গবন্ধুর সোনার বাংলার ওপর আলোকপাত করতে গিয়ে বিদোষ চন্দ্র বর্মন বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেননি, যথাশিগগির সম্ভব যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের কাজও শুরু করে দিয়েছিলেন।

আরও বলেন, সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধু তার অর্থনৈতিক দর্শনের আলোকে অর্থনৈতিক রূপরেখা বাস্তবায়নে সুদূর প্রসারী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। সে লক্ষ্যে বঙ্গবন্ধু কৃষি সংস্কার, শিল্পায়ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে ভারসাম্যমূলক ও সমতাভিত্তিক অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ওপর প্রাধান্য দেন।

বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের ওপর আলোকপাত করতে গিয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন যে, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। বাংলাদেশ ইতিমধ্যে মধ্যম-আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশকে প্রায়ই উন্নয়নের রোল মডেল বা উন্নয়ন-বিস্ময় বলে অভিহিত করা হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে অগ্রগতি বেশ লক্ষণীয়।

অধ্যাপক ড. আদেসিনা উসমান গোনিয়েত বলেন, বাংলাদেশের বিশ্বমানের অনেক সাফল্যগাথা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও নাইজেরিয়া তাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারে- বিশেষ করে, পোশাক, ওষুধ, নারী ক্ষমতায়ন ও কৃষি-ক্ষেত্রে। তিনি আশা করেন যে উভয় দেশ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার আরও সম্ভাব্য ক্ষেত্রসমূহ অনুসন্ধান করবে।

আলোচনা শেষে ভারপ্রাপ্ত হাইকমিশনার নাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুজিব বর্ষ উপলক্ষে নাইজেরিয়ার সরকার কর্তৃক অবমুক্ত স্মারক ডাকটিকিট হস্তান্তর করেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য