,

ওষুধ ছাড়াই যেভাবে সারবে জ্বর সর্দি

news-image

অনলাইন ডেস্ক : ঋতু পরিবর্তনের এই সময়টা আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। খুসখুসে কাশি, সর্দি,বুকে কফ জমা লেগেই থাকে। ডাক্তারের কাছে গেলেই কড়া অ্যান্টিবায়োটিক। তবে জ্বর সর্দি থেকে সুস্থ হতে প্রথমেই অ্যান্টিবায়োটিক না খেয়ে ঘরোয়া উপায়ে জ্বার সর্দির মোকাবেলা করুন।

পেঁয়াজ:

সমপরিমাণে পেঁয়াজের রস, লেবুর রস, মধু এবং পানি একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। এই মিশ্রণটা হালকা ঠাণ্ডা করে দিনে ৩-৪বার খান। এছাড়া কাঁচা পেঁয়াজও চিবিয়ে খেতে পারেন। এতে করে সর্দি-কাশি পালাবে।

হলুদ:

হলুদে রয়েছে কারকুমিন যা বুক থেকে কফ, শ্লেষ্মা দূর করে বুকের ব্যথা কমায়। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান গলা ব্যথা, বুকের ব্যথা দূর করে। এক গ্লাস হালকা গরম পানিতে এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে প্রতিদিন কুলকুচি করুন। আরাম পাবেন। এছাড়া এক গ্লাস দুধে অর্ধেক চা চামচ হলুদগুঁড়ো মিশিয়ে ফোটান । ২ চা চামচ মধু ও সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে মিশ্রণটি দিনে ২-৩বার খান। উপকার পাবেন।

লেবু ও মধু:

লেবু পানিতে ১ চা-চামচ মধু মিশিয়ে খান। মধু শ্বাসযন্ত্রের ব্যাকটিরিয়া ধ্বংস করে, বুক থেকে কফ দূর করে গলা পরিষ্কার রাখে।

গরম পানির ভাব:

গরম পানির ভাপও অনেক উপকারী। মাথার উপর তোয়ালে চাপা দিয়ে বড় দম নিয়ে গরম পানির ভাপ নিন। দিনে ২ বার অন্তত ১০ মিনিট করে এরকম করুন। এতে করে বুকে জমে থাকা কফ খুব সহজেই বেরিয়ে আসবে। লবণ পানি বুকে জমা কফ দূর করতে সাহায্য করে। দিনে দু-তিনবার উষ্ণ গরম লবণ পানি দিয়ে গার্গল করুন। এতে করে কফ দূর হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য