,

ঘন কুয়াশার কারণে দুবাই থেকে আসা চট্টগ্রামের ফ্লাইট নামল সিলেটে

news-image

অনলাইন ডেস্ক : ঘন কুয়াশার কারণে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করতে পারেনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। বাধ্য হয়ে সিলেটে অবতরণ করেছে ফ্লাইটটি।

জানা গেছে, দুই শতাধিক যাত্রী নিয়ে আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। কুয়াশা কেটে গেলে সিলেট থেকে চট্টগ্রাম পৌঁছবে ফ্লাইটটি। এখানেই কাস্টমস ও ইমিগ্রেশন সম্পন্ন হবে যাত্রীদের।

এদিকে, ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন বাংলাদেশ বিমানের একটি এবং বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা ও নভোএয়ারের পাঁচটি করে ফ্লাইট ওঠানামা করে। অথচ গতকাল কুয়াশাচ্ছন্ন আকাশে দৃষ্টিসীমা কম থাকায় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইউএস-বাংলার একটি এবং নভোএয়ারের দুটি ফ্লাইট নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ওঠানামা করেছে। ইউএস-বাংলার সকাল ১১টার ফ্লাইটটি বিকেল ৫টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা ৬টার পরে সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাভাবিকভাবে ফ্লাইট চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার ২০০ মিটারের ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) প্রয়োজন, কিন্তু গতকাল তা অতিমাত্রায় কম ছিল। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বিপ্লব কুমার ঘোষ ঘন কুয়াশার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটার সত্যতা স্বীকার করেন। কুয়াশার তীব্রতা রয়েছে আজ শনিবারও।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য