,

১৫ ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন শুরু, সার্কুলার জারি

news-image

নিউজ ডেস্ক : দেশের চার শতাধিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সার্কুলার জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। ১৫ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে।

শুধু অনলাইনে ২৭ ডিসেম্বর পর্যন্ত সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে (https://gsa. teletalk.com.bd) আবেদন করা যাবে। ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। সংস্থাটির ওয়েবসাইটে (www.dshe.gov.bd) সার্কুলারটি পাওয়া যাচ্ছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লিখিত চার শতাধিক বিদ্যালয়ের মধ্যে ঢাকা মহানগরের ৪৪টি আছে। এবারও বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ বা গ্রুপ (এ, বি ও সি) করে ভর্তি করা হবে।

আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। সেখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।

এতদিন একজন শিক্ষার্থী ভর্তিচ্ছু গুচ্ছের একটি বিদ্যালয়কে বেছে নিতে পারত। এছাড়া সারাদেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে।

প্রাপ্যতার ভিত্তিতে তারাও পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এতদিন ঢাকার শিক্ষার্থীরা তিনটি স্কুল পছন্দক্রমে দিতে পারত। ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য পছন্দক্রম ছিল না।

এবারে ভর্তি প্রক্রিয়ায় আরেকটি নতুনত্ব এসেছে। সেটি হল- এলাকা কোটায় ৫০ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে। এতে শিক্ষার্থী ভর্তির কোটা গত বছর থেকে ১০ শতাংশ বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য