,

৩ কোটি টাকার চিত্রকর্ম ডাস্টবিনে পড়ে ছিল

news-image

অনলাইন ডেস্ক :  ফরাসি চিত্রশিল্পী ইয়েভেস টাঙ্গুর একটি চিত্রকর্ম ড্যুসেলডর্ফ বিমানবন্দরের ডাস্টবিন থেকে উদ্ধার করেছে জার্মান পুলিশ। যার দাম বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার কাছাকাছি।

ডয়চে ভেলে জানায়, জার্মান পুলিশ একটি কাগজ ফেলার ডাস্টবিনের ভেতর খুঁজে পাওয়ায় মূল্যবান চিত্রকর্মটি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়।

এক বিবৃতিতে পুলিশ বলছে, নভেম্বর মাসের শেষে এক ব্যবসায়ী ড্যুসেলডর্ফ বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে চিত্রকর্মটি ফেলে যায়, যার মূল্য দুই লাখ ৮০ হাজার ইউরো বা তিন লাখ ৪০ হাজার ডলার।

এক ব্যবসায়ী তেলআবিব যাওয়ার জন্য বিমানে ওঠার আগে বোর্ডিংয়ের সময় মনে করতে পারেন— এয়ারপোর্টে ভুলে পেইন্টিংটি কথা ফেলে এসেছেন। বিমান ইসরায়েলে অবতরণ করার পরপরই তিনি ড্যুসেলডর্ফের পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

বেলজিয়াম থেকে চিত্রকর্ম হারানো ব্যক্তির ভাগনে ড্যুসেলডর্ফ বিমানবন্দরের কাছে পুলিশ স্টেশনে খবরটি জানালে তারা এয়ারপোর্টের পরিচ্ছন্নতা বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। তন্ন তন্ন করে খোঁজার পর সেটি পাওয়া যায় কাগজ ফেলার বিনের ভেতর।

ছবিটি পাওয়ার পর পুলিশের মুখপাত্র আন্দ্রে হার্টভিগ বলেন, এটা এ বছর আমাদের সবচেয়ে বড় আনন্দের খবরগুলোর একটি, যা সত্যিকার অর্থেই গোয়েন্দার কাজ ছিল।

স্যুরিয়ালিস্ট বা পরাবাস্তববাদী চিত্রশিল্পী ইয়েভেস টাঙ্গুর জন্ম ১৯০০ সালে। ৫৫ বছর বয়সে মারা যান তিনি। বুধবার মূল্যবান শিল্পকর্মটি প্রকৃত মালিক নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য