,

ভার্চ্যুয়ালি হবে অমর একুশে গ্রন্থমেলা

news-image

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের কারণে ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়ালি করার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ৷

তিনি বলেন, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনা ভাইরাসের কারণে আগামী অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে কোনো মেলা বসবে না। তবে ভার্চ্যুয়ালি মেলা অনুষ্ঠিত হবে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ডামাডোলের মধ্যেই শুরু হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল অমর একুশে গ্রন্থমেলা। মেলা শেষ হতেই দেশেও হানা দেয় প্রাণঘাতী এ ভাইরাস। দেশে এখন চলছে বিশ্বমহামারির দ্বিতীয় ঢেউ। প্রতিদিন বাড়ছে নতুন রোগী। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এসবের মধ্যে গ্রন্থমেলা নিয়ে চলছিল অনিশ্চয়তা। কারণ মেলা মানেই লোক সমাগম। শেষ পর্যন্ত সবার আশঙ্কাই সত্য হলো। এই মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি স্থগিত করেছে মেলা। দেশের কোটি মানুষের আকাঙ্ক্ষিত এই মেলা প্রথমবার ভার্চ্যুয়ালি কেমন হয়, আর প্রকাশ-পাঠকই বা কেমনভাবে নেন সেটাই এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য