,

ধর্ষণের অভিযোগ তুললেন কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : কৃষক আন্দোলন নিয়ে দুভাগে ভাগ হয়ে গিয়েছে বলিউড। সানি দেওল, কঙ্গনা রানাউতরা যখন কৃষক আন্দোলন নিয়ে সরকারের পাশে দাঁড়াতে শুরু করেছেন, সেই সময় দিলজিৎ দোসাঞ্জ, প্রিয়াঙ্কা চোপড়ারা উলটো সুর গাইতে শুরু করেছেন। যা নিয়ে ইতিমধ্যেই দিলজিৎ-এর সঙ্গে কঙ্গনার বাকযুদ্ধ শুরু হয়েছে। এরপরই দিলজিৎ-এর ভক্তরা কঙ্গনার বিরোধিতা শুরু করেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় কঙ্গনার বিভিন্ন মিম। দিলজিৎ ভক্তরাই ওই ধরনের মিম শেয়ার করতে শুরু করেন। যার বিরুদ্ধে ফের প্রকাশ্যে মুখ খোলেন কঙ্গনা।

তিনি বলেন, কৃষক আন্দোলন নিয়ে দিলজিৎ-এর ভক্তরা যেভাবে তাকে আক্রমণ করছেন, তাতে মানসিকভাবে ধর্ষণ করা হচ্ছে তাকে। দিলজিৎ ভক্তরা তাকে মানসিকভাবে ধর্ষণ করছেন বলেও অভিযোগ করেন কঙ্গনা রানাউত। বলিউড কুইনের ওই ট্যুইট প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

এদিকে বর্তমানে থালাইভির শ্যুটিং করছেন কঙ্গনা রানাউত। শুক্রবার যখন দিলজিৎ-এর ভক্তদের সঙ্গে কঙ্গনার বাকযুদ্ধ শুরু হয়, সেই সময় অভিনেত্রী বলেন, বর্তমানে ১২-১৪ ঘণ্টা করে শ্যুটিং করতে হচ্ছে তাকে। শুক্রবার থালাইভির শ্যুটিং সেরে হায়দরাবাদ থেকে চেন্নাইতে উড়ে গিয়েছেন তিনি। চেন্নাইতে একটি ইভেন্টের জন্যই সেখানে উড়ে গিয়েছেন বলে জানান কঙ্গনা।

অন্যদিকে কঙ্গনা যখন তার বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন, সেই সময় কোনও মন্তব্য করেননি দিলজিৎ সিং দোসাঞ্জ। কঙ্গনা তাকে করণ জোহরের পোষ্য বলায়, একবারই ফুঁসে ওঠেন তিনি। দিলজিৎ বলেন, বলিউডওয়ালারাই তার কাছে যান কাজের জন্য। তিনি কখনও বলিউডের কারও কাছে কাজ চাইতে যান না বলেও মন্তব্য করেন দিলজিৎ সিং দোসাঞ্জ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য