,

রোশনের সঙ্গে বিবাদে শ্রাবন্তী যে সিদ্ধান্ত নিলেন

news-image

বিনোদন ডেস্ক : পরিবার ও কিছু ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ২০১৮ সালে পেশায় কেবিন ক্রু সুপারভাইজার রোশন সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেশ কিছু দিন পর বিয়ের সেই ছবি প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।এ ছাড়াও স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমায় বেরিয়েও একের পর এক ছবি শেয়ার করেন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।

শ্রাবন্তী-রোশনের বিয়ের পর ৩ বছর কাটতে না কাটতেই এবার যেনো সুর কাটে অভিনেত্রীর জীবনে। সম্প্রতি রোশনের সঙ্গে আর এক ছাদের নীচে শ্রাবন্তী থাকছেন না বলে গুঞ্জন শুরু হয়।

অবশ্য বিষয়টি নিয়ে শ্রাবন্তী প্রকাশ্যে মুখ না খুললেও, রোশন স্পষ্ট জানান দেন যে, তারা আর একসঙ্গে নেই। এ খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় তাদের দাম্পত্য কলহের জোর গুঞ্জন। খবর নিউজের

এ থেকে মুক্তি পেতে এবার বড়সড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন শ্রাবন্তী। রোশনের সঙ্গে বিবাদ শুরু হওয়ার পর প্রথমে নিজের ইনস্টাগ্রাম থেকে সিং পদবী সরিয়ে ফেলেন শ্রাবন্তী। সেই রেশ কাটতে না কাটতেই এবার নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে সরিয়ে ফেললেন রোশনের ছবি। নিজের প্রোফাইল পিকচার থেকে কভার প্রোফাইল, সব জায়গা থেকেই রোশনকে মুছে ফেলেন তিনি।

এ ঘটনায় নেটিজেনদের একাংশ শ্রাবন্তীর এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন। এমনকী তাকে নিয়ে ট্রল করা হয় যথেচ্ছভাবে। শুধু তাই নয়, শ্রাবন্তীর একার ছবি দেখে নেটিজেনরাঅশ্লীল ভাষায় আক্রমণ করতে থাকে। তবে এসব নিয়ে অবশ্য অভিনেত্রী পালটা কোনও মন্তব্য করতে দেখা যায়নি।

আগেও দুবার বিয়ে করেছিলেন শ্রাবন্তী। প্রথমবার ২০০৩ সালে তিনি বিয়ে করেন পরিচালক রাজীব বিশ্বাসকে। নানাভাবে শ্রাবন্তীর ওপর নির্যাতন ও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে রাজীবের সঙ্গে বিচ্ছেদ হয়। রাজীব-শ্রাবন্তীর সংসারে একটি ছেলে সন্তান আছে। তার নাম ঝিনুক। মায়ের সঙ্গেই থাকে ১৪ বছরের ঝিনুক।

পরে শ্রাবন্তীর প্রেম হয় মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে। ২০১৭ সালের জুলাই মাসে ধুমধাম করে বিয়ে করেন তারা। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই দ্বিতীয় সংসারে শুরু হয় টানাপোড়েন। এরপর বিচ্ছেদ। তবে কি কারণে এ বিচ্ছেদ এ নিয়ে কোনো কারণ জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম