,

রাশিয়া ও যুক্তরাজ্য করোনা টিকার যৌথ পরীক্ষা চালাবে

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়া ও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা একজোট হয়ে তাদের টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুৎনিক ভি’র সম্মিলিত পরীক্ষা চালাবেন। তারা দেখতে চান, মানবদেহে কোভিড-১৯ এর বিরুদ্ধে অধিকতর অ্যান্টিবডি তৈরি হয় কিনা।

বিবিসি জানিয়েছে, রাশিয়ায় এই পরীক্ষা চালানো হবে। এত ১৮ বছরের বেশি বয়সের ব্যক্তিরা ‘ট্রায়ালে’ অংশ নেবেন। তবে ঠিক কত মানুষের ওপর এই পরীক্ষা চালানো হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুইটি একই ধরনের টিকার সংমিশ্রণে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতায় অধিকতর উন্নতি হতে পারে।

শুক্রবার আস্ট্রাজেনেকা জানিয়েছে, বিভিন্ন টিকার মিশ্রণগুলো মূল্যায়ন করা যায় তা বিবেচনা করা হচ্ছিল এবং দুটি শীতল ভাইরাস ভিত্তিক টিকাকে সমন্বয় করে সফলভাবে কীভাবে ব্যবহার করা যায় তা জানতে স্পুৎনিক ভি এর উন্নয়নকারী প্রতিষ্ঠান গামালিয়া ইনিস্টিটিউটের সঙ্গে শিগগিরই কাজ শুরু হবে।

চলতি সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আস্ট্রাজেনেকার টিকার গড় কার্যকারিতা ৭০ দশমিক ৭ শতাংশ। তবে অন্তর্বর্তী ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে গামালিয়া জানিয়েছে, তাদের স্পুৎনিক ভি টিকা ৯২ শতাংশ কার্যকর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য