,

বলিউড অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

news-image

বিনোদন ডেস্ক : যোধপুর পার্কের একটি ফ্লাটে অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তের দাগ মিললেও, দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

প্রতিবেশীদের বরাতে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শুক্রবার সকালে ঝুলবারান্দায় তাকে শেষ বারের মতো দেখা গেছে। সকাল ১০টার দিকে গৃহপরিচারিকা এসে ডাকাডাকি করেও তিনি সাড়া দেননি। পরে পুলিশ এসে অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

আরিয়া সেতার বাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের মেয়ে।

পুলিশকে ওই পরিচারিকা জানিয়েছেন, আরিয়া খুব একটা কথাবার্তা বলতেন না। বাড়িতে একটা কুকুর রয়েছে। তাকে নিয়েই কাটাতেন। ঘরেও বেশি লোকের যাতায়াত ছিল না। বৃহস্পতিবারেও কথা হয়েছে ফোনে। তিনি বলেন, ‘সকাল ১০টায় এসে কলিংবেল বাজালাম। ফোন করলাম, তা-ও সাড়া পাইনি।’

আরিয়ার জন্ম কলকাতাতেই। তার আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, পরে আরিয়া নামেই পরিচিতি পান। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘লাভ সেক্স অউর ধোকা’ দিয়ে বলিউডে হাতেখড়ি তার। স্নাতকোত্তর শিক্ষা শাস্ত্রীয় সঙ্গীতে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য