,

এবারের একুশে বইমেলা হবে ভার্চুয়ালি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২১’ স্টল বসিয়ে অনুষ্ঠিত হচ্ছে না। তবে ভার্চুয়ালি মেলার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি।

শুক্রবার বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. জালাল আহমেদ বলেন, গতকাল (বৃহস্পতিবার) বাংলা একাডেমির কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে করোনার কারণে বইমেলা ভার্চুয়ালি হবে। এজন্য সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে। ভার্চুয়ালি মেলার আয়োজন করতে যা যা করা দরকার সব প্রস্তুতি নেয়া হচ্ছে। আর যদি করোনা পরিস্থিতির উন্নতি হয় তাহলে স্টল বসিয়ে পরে মেলার আয়োজন করা হবে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে জানিয়েছিলেন, করোনার পরিস্থিতিতে বইমেলা না করার জন্য তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠিয়েছেন। যদি মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে।

উল্লেখ্য, আসন্ন বইমেলার স্টল বরাদ্দের শেষ সময় ছিল ৭ ডিসেম্বর। এই সময়ের মধ্যে মাত্র ৮৬ জন স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ চেয়ে আবেদন করেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য