,

তিন হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ফেসবুকের ব্যবস্থা

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশ ও ভিয়েতনামে তিনটি হ্যাকিং গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশের দুটি এবং ভিয়েতনামের একটি গ্রুপ রয়েছে। এক বিবৃতিতে ফেইসবুক এ তথ্য জানায়।

হ্যাকিংয়ের ঘটনায় বাংলাদেশি যে দুই গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেই দুই গ্রুপ হলো- ডন’স টিম (ডিফেন্স অব নেশন নামেও পরিচিত) ও ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্র্যাফ)। ভিয়েতনামে যে গ্রুপটির বিরুদ্ধে ফেইসবুক ব্যবস্থা নিয়েছে, তাদের নাম এপিটি৩২।

ফেসবুক জানায়, হ্যাকারদের গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই গ্রুপের বিরুদ্ধে ফেসবুকের নেটওয়ার্কের অপব্যবহার, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর, উসকানিমূলক, রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়া, ক্ষতিকর ম্যালওয়্যার ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে।

কর্তৃপক্ষ বলছে, গ্রুপগুলো অন্য দেশের সঙ্গে বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছিল। লক্ষ্য নির্দিষ্ট করে অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করা এবং সেগুলো ফেসবুক থেকে মুছে ফেলার কাজ করছিল। এর ফলে অনেক সময় অ্যাকাউন্ট গুলো আর ফিরে পাওয়া যায় না।

পর্যবেক্ষণে ফেসবুক বলেছে, বাংলাদেশভিত্তিক হ্যাকারগ্রুপগুলোর লক্ষ্য হলো- স্থানীয় কর্মী, সাংবাদিক এবং ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তিরা, যারা বিদেশে থাকেন তারাও। ফেসবুকের নীতিমালা ভঙ্গ করার জন্য এমন অনেক অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

ফেসবুকে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা এই তথ্য শেয়ার করেছি, যাতে অন্যরাও তাদের শনাক্ত এবং থামাতে পারে। নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য