,

রবিনহোর ৯ বছরের কারাদণ্ড আপিলেও বহাল

news-image

অনলাইন ডেস্ক : যৌন হেনস্তার অভিযোগে ব্রাজিলিয়ান ফুটবল তারকা রবিনহোর ৯ বছরের কারাদণ্ড আপিলেও বহাল রেখেছেন মিলানের আদালত।

ঘটনা ২০১৩ সালের ২২ জানুয়ারি। তখন সিরি ‘আ’ ক্লাব এসি মিলানে খেলতেন রবিনহো। তার পাঁচ বন্ধুকে নিয়ে শহরের একটি নৈশক্লাবে গিয়েছিলেন তিনি। ব্রাজিলের ৩৬ বছর বয়সী এই তারকার বিরুদ্ধে ওই রাতে ধর্ষণের অভিযোগ করেন ২২ বছর বয়সী এক আলবেনিয়ান নারী।

রবিনহোর বন্ধু রিকার্ডো ফালকোকেও সহযোগিতার কারণে কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেন। তার আইনজীবী এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন।
তবে আদালত আপিল খারিজ করে দিয়েছেন।

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিতে খেলে মিলানে যোগ দেন রবিনহো। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে ছিলেন তিনি। যদিও শেষ এক বছর ধারে খেলেন ছেলেবেলার ক্লাব সান্তোসে। এই অক্টোবরে আবারও ব্রাজিলিয়ান ক্লাবে যোগ দিয়েছিলেন রবিনহো। কিন্তু জনরোষের মুখে চারদিনের মধ্যে তার চুক্তি বাতিল হয়।

‘নারীদের প্রতি অসম্মান’ করা একজনকে দলে নেওয়ায় সান্তোসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ক্লাবটির এক স্পন্সর কোম্পানি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে