,

রাজধানীতে ট্রাকের ধাক্কা মোটরসাইকেলের ২ আরোহী নিহত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আজমিন খান (২৫) ও আমির হোসেন রিয়াজ (২০)। তারা দক্ষিণ বাড্ডা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

খিলক্ষেত থানা পুলিশের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সকালে খিলক্ষেত এলাকায় দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আজমিন ও রিয়াজকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় খিলক্ষেত থানা পুলিশ দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু সরকার জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য