,

উত্তরাঞ্চলে ডিসেম্বরে আসছে দুটি শৈত্যপ্রবাহ

news-image

রাজশাহী প্রতিনিধি : গত দুই দিন ধরে সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া রয়েছে বরেন্দ্রভূমি তথা রাজশাহী অঞ্চল। সূর্যের দেখা মেলেনি এই দুই দিনে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরাঞ্চলে চলতি ডিসেম্বরেই দুটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ওই সময় তাপমাত্রার পারদ নামতে পারে ১০ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

সংশ্লিষ্ঠ সূত্র বলছে, আগামী জানুয়ারিতে বাড়বে শীতের তীব্রতা। জানুয়ারিতে আরও অন্তত দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এই অঞ্চলে। এর মধ্যে অন্তত দুটি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে তীব্র। তাপমাত্রা নামতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে। তবে ১০ ডিসেম্বরেই শৈত্যপ্রবাহের লক্ষণীয় বিষয়গুলো দেখা মিলেছে উত্তরের প্রকৃতি ও পরিবেশের মাঝে।

এদিকে ঢাকা আবহাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা গেছে, চলতি ডিসেম্বরের শেষার্ধ্বে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ওই সময় তাপমাত্রা নামতে পারে ১০ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সঙ্গে পড়বে হালকা থেকে মাঝারি কুয়াশা।

আগামী জানুয়ারিতে দিকে দুই থেকে তিনটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও ধারণা করছেন তারা। এর মধ্যে অন্তত দুটি শৈত্যপ্রবাহ রূপ নেবে তীব্র। ওই সময় তাপমাত্রা ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নামবে। শুধু উত্তরেই নয় এমনকি পুরো অঞ্চল ঢাকা পড়তে পারে ঘন কুয়াশায়। রাজশাহী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী আবহাওয়া দপ্তরের উচ্চ পর্যবেক্ষক রাজিব খান জানান, আজ বৃস্পতিবার রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২৩ নভেম্বর রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য