,

নওগাঁর সড়ক থেকে কুড়ানো হলো ৩২ টুকরো লাশ

news-image

অনলাইন ডেস্ক : নওগাঁর মান্দায় অজ্ঞাত এক ব্যক্তির ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক থেকে ৩২ টুকরো মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও থানা পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোনো এক সময় উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তি নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক পারাপার হচ্ছিলেন। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়ে রাস্তার ওপর পড়ে ছিলেন। অন্যান্য যানবাহন লাশের ওপর দিয়ে চলাচলা করায় ছিন্নভিন্ন হয়ে যায়।

সকালে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা লাশের প্রায় ৩২টি টুকরো উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, লাশের পরিচয় শনাক্ত করার মতো তেমন কোনো তথ্য থানা পুলিশ পাইনি। তবে লাশের পরিহিত জ্যাকেট, চাদর ও লুঙ্গি জব্দ করা হয়েছে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য